লিভ–ইন সঙ্গীর উপরে রাগ থেকে খুন পোষ্যকে? যাদবপুরে আটক যুবক
সূত্রের খবর, বিক্রমগড়ের একটি ফ্ল্যাটে থাকতেন অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্য এবং তাঁর লিভ-ইন সঙ্গী। সম্প্রতি, তাঁদের সম্পর্কে ছেদ পড়ে। সঞ্জীবকে ছেড়ে ফ্ল্যাট থেকে চলে যান ওই তরুণী। তাঁর পোষ্য কুকুরগুলো ওই ফ্ল্যাটেই রয়ে যায়। কিন্তু সঙ্গীর এ ভাবে চলে মেনে নিতে পারেননি ওই যুবক। অভিযোগ, সেই আক্রোশে দুই পোষ্যর উপরে অত্যাচার চালান তিনি। পুলিশ সূত্রের খবর, ওই যুবক একটি পোষ্য কুকুরের গলায় ফাঁস লাগিয়ে খুন করেন। সেই ভিডিয়ো নাকি সঙ্গীকেও দেখিয়েছিলেন তিনি। ওই ভিডিয়োটি তরুণী বিক্রমগড়ের এক যুবককে পাঠান। তার পরেই অভিযুক্তের ফ্ল্যাটে পৌঁছন পাড়ার লোকজন। সেখানে গিয়ে তাঁরা দেখেন, দু’টি কুকুর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। ফ্ল্যাটের মেঝেয় চাপ চাপ রক্তও ছিল বলে দাবি স্থানীয়দের।