আদিবাসী শিক্ষায় রূপান্তর ঘটিয়েছে ইএমআরএস: সি পি রাধাকৃষ্ণন - 24 Ghanta Bangla News
Home

আদিবাসী শিক্ষায় রূপান্তর ঘটিয়েছে ইএমআরএস: সি পি রাধাকৃষ্ণন

Spread the love

শিশুকে শিক্ষিত করার মানে শুধু ভবিষ্যৎ গড়াই নয়, বরং এর মাধ্যমে পরিবারগুলির রূপান্তর ঘটে, সমাজ শক্তিশালী হয়, প্রগতিশীল জাতি গড়ে ওঠে। ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ও তেলেঙ্গনার আদিবাসী অঞ্চলে বিশ্ববিদ্যালয়গুলিকে ‘স্কুল কানেক্ট’ কর্মসূচির সঙ্গে যুক্ত করা হয়েছে। আজ, ১৫ নভেম্বরে আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে ‘জনজাতীয় গৌরব দিবস’ পালন করছি। আদিবাসী শিশুদের শিক্ষা ও দক্ষতা বাড়িয়ে আমূল পরিবর্তন এনে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি।

এর জন্য তৈরি হয়েছে একলব্য মডেল রেসিডেনশিয়াল স্কুল (ইএমআরএস)। এই স্কুলগুলির মূল লক্ষ্য, আদিবাসী শিশুদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করা। ২০১১–র জনগণনা অনুযায়ী, ৫০ শতাংশের বেশি তফসিলি উপজাতি জনসংখ্যা এবং অন্তত ২০,০০০ উপজাতি মানুষ বসবাস করেন, এমন প্রতিটি ব্লকে একটি করে এই ধরনের স্কুল গড়ে তোলা হয়েছে। ফলে দুর্গম অঞ্চলগুলিতেও সিবিএসই অনুমোদিত শিক্ষা পৌঁছে গিয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের পরিধি বাড়ান। সম্প্রতি আদিবাসী বিষয়ক মন্ত্রকের এ বছর থেকে ‘ইএমআরএস ৩.০’ কার্যকর করেছে।

ইএমআরএস বিদ্যালয়গুলিতে ৯০ শতাংশ শিক্ষার্থী আদিবাসী সম্প্রদায় থেকে আসে। ৫০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে মেয়েদের জন্য। রাজ্যস্তরের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়। ‘ইএমআরএস ২.০’ প্রকল্পের বিশেষত্ব হলো, প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ক্ষেত্রের চ্যালেঞ্জগুলির মোকাবিলায় ‘লার্নিং গ্যাপ অ্যাসেসমেন্ট’, ব্রিজ কোর্স–সহ রিমেডিয়াল ক্লাসও হয়। প্রাথমিক শ্রেণিতে দ্বিভাষিক শিক্ষা পদ্ধতি অনুসরণ করায় শিশুরা পরিচিত ভাষায় স্বাচ্ছন্দ্যে পাঠ নিতে পারে। পরবর্তীতে ধীরে ধীরে ইংরেজিতে শিক্ষা গ্রহণ করতে পারে। ২০১৯ সালে আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধীনে ‘ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস’ (এনইএসটিএস) গঠন করা। ইএমআরএস বিদ্যালয়গুলির প্রতিষ্ঠা, অর্থায়ন, রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্বে এই সংস্থা রয়েছে।

বর্তমানে ইএমআরএস-এ মোট শিক্ষার্থীর সংখ্যা ১,৭২,৯৫২, যার মধ্যে ৮৪,৬৩৬ জন ছাত্র এবং ৮৮,৩১৭ জন ছাত্রী রয়েছে। রাজ্যভিত্তিক বিবেচনায় ওডিশায় সবচেয়ে বেশি সংখ্যক ইএমআরএস বিদ্যালয় রয়েছে (১১৪টি অনুমোদিত)। এর পর রয়েছে ঝাড়খণ্ড (৯১টি), ছত্তিসগড় (৭৫টি), মধ্যপ্রদেশ (৭১টি) এবং গুজরাট (৪৭টি)। ছত্তিসগড় ও মধ্যপ্রদেশে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *