রাজস্থানে বিস্ফোরণে পাক-যোগ, কী ভাবে ভারতীয় মহিলাদের ফাঁদে ফেলে ISI? উঠে এল তদন্তে
তদন্তকারীদের একটি অংশের দাবি, প্রেম এবং টাকাপয়সার প্রলোভন দেখিয়ে যে ভাবে মহিলাদের ফাঁদে ফেলে পাক গুপ্তচর সংস্থা আইএসআই, মহকদীপকেও একই ভাবেই ফাঁদে ফেলা হয়েছিল। এর আগে গঙ্গানগরের ববিতা নামে এক মহিলাও একই ভাবে আইএসআই-এর ফাঁদে পা দেয়। মহকদীপের একা থাকত। তার স্বামী মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলবন্দি। তদন্তকারীদের দাবি, আইএসআই সাধারণত এ রকম একলা মহিলাদেরই নিশানা করে। মহকদীপকে তারা রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য টাকাও দিয়েছিল।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ৪৬ রাউন্ড কার্তুজ এবং ৩০,০০০ টাকা উদ্ধার হয়েছে। তাদের যাতায়াতের জন্য মোটরবাইক এবং গা ঢাকা দেওয়ায় সাহায্য করার অভিযোগে আরও তিন জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।