GLP-1 ওষুধ বন্ধ করলে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ? - 24 Ghanta Bangla News
Home

GLP-1 ওষুধ বন্ধ করলে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ?

Spread the love

বছরখানেক ধরে ওজন কমানোর ওষুধ হিসেবে চর্চায় উইগোভি (Wegovy), মৌনজারো (Mounjaro) ও ওজেম্পিক (Ozempic)। এগুলি GLP-1 জাতীয় ওষুধ। ওজন কমানোর পাশাপাশি এই ওষুধ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাই এগুলো ডায়াবিটিসের রোগীদের জন্য উপকারী। সম্প্রতি এক নতুন গবেষণা বলছে, টাইপ ২ ডায়াবিটিসে আক্রান্তরা এই ওষুধ চালিয়ে গেলে হার্টের স্বাস্থ্য অনেক ভালো থাকে। অর্থাৎ GLP-1 ওষুধ হার্টের জন্যও উপকারী। কিন্তু একবার বন্ধ করলেই হতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোক।

ওষুধ বন্ধ করলে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি কতটা বাড়ে?

দীর্ঘদিন টাইপ ২ ডায়াবিটিসে ভুগলে হার্টের উপর প্রভাব পড়তেই পারে। গবেষণা অনুযায়ী, কোনও ডায়াবিটিস রোগী এই ইঞ্জেকশন নেওয়া বন্ধ করে দিলে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ হতে পারে।

সামগ্রিক ফলাফলে দেখা গিয়েছে, যাঁরা এক-দেড় বছর GLP-1 নেওয়ার পরে বন্ধ করেছেন, তাঁদের মধ্যে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো রোগে মৃত্যুর ঝুঁকি বাকিদের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল।

  • ওষুধ বন্ধ করেছেন যাঁরা: প্রতি বছর প্রতি ১০০ জনে প্রায় ৪ জনের স্ট্রোক বা হার্ট অ্যাটাক

  • ওষুধ চালিয়ে গিয়েছেন যাঁরা: প্রতি বছর প্রতি ১০০ জনে ২ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *