পুজোয় ট্রাইবাল থেকে এশিয়ান ডেলিকেসি মিলবে সল্টলেকের এই রেস্তোরাঁয়
অন্যান্য পদেও রয়েছে অভিনবত্ব। ঝাল স্বাদের ওয়াইল্ড রেড রাইস, মাংসের টুকরো দিয়ে রান্না করা জাদোহ এবং বাঁশের ভিতরে মাংস, চাল ও সুগন্ধি মশলা দিয়ে তৈরি বাঁশ বিরিয়ানি, প্রতিটি পদেই রয়েছে নিজস্ব আঞ্চলিক পরিচয়। এশিয়ান বিভাগে রয়েছে সাংহাই স্কুইড, হট গার্লিক সসের ঝাঁজে পেঁয়াজ ও ক্যাপসিকামের সঙ্গে টস করা স্কুইডের পদ। ফাইভ স্পাইস ক্র্যাবে সিঙ্গাপুর কারি অয়েল ও পাঁচটি মশলার গন্ধ কাঁকড়ার স্বাদে দেয় অন্য মাত্রা। মেন কোর্সে পাবেন মালাকা ফ্রায়েড রাইস-সহ নানা পদ। স্মল প্লেটে আঞ্চলিক স্বাদের জন্য রয়েছে কোরি গাসি, কুখুরা কো মাসু ও সোরু চাকলি। শেষ পাতে মণিপুরের পরিচয়ে তিলহৌ ক্ষীর, কেরলের চেম্মিন ক্ষীর ও ফ্রায়েড আইসক্রিম পাবেন। পুজোর সাজে আলো, ফুল আর উৎসবের আবহে এই খাদ্যসম্ভার হতে পারে প্যান্ডেল হপিংয়ের ফাঁকে এক অন্য রকম গন্তব্য। এই পদগুলো পাওয়া যাবে অক্টোবর আর নভেম্বর মাস জুড়ে।