ছটপুজোয় বাড়তি সতর্কতা - 24 Ghanta Bangla News
Home

ছটপুজোয় বাড়তি সতর্কতা

Spread the love

এখনও পর্যন্ত হড়পা বানের কোনও সতর্কতা নেই, তবু সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন। ২০২৩-এ দশমীর রাতে প্রতিমা বিসর্জনের সময়ে মাল নদীতে বিপর্যয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ছটপুজোয় বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে তারা। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সঙ্গে কথা বলেছেন প্রশাসনের আধিকারিকরা। জলপাইগুড়ির জেলাশাসক অদিতি চৌধুরী জানিয়েছেন, ছট ঘাটগুলির পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত খতিয়ে দেখা হচ্ছে। জেলায় এ বার ১০০টি ছটঘাট তৈরি করা হয়েছে। যে হেতু এই নদীগুলি মূলত ভুটান এবং সিকিম থেকে আসা, সেই দিকটি চিন্তা করেই বাড়তি সতর্ক জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *