ইতিহাসে লজ্জার হার পর্তুগালের, রোনাল্দো সরতেই বেহাল দশা - 24 Ghanta Bangla News
Home

ইতিহাসে লজ্জার হার পর্তুগালের, রোনাল্দো সরতেই বেহাল দশা

Spread the love

রোনাল্দোর সম্মানে বিশেষ উদ্যোগ পর্তুগালের

এই ম্যাচে রোনাল্দোকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছিল পর্তুগিজ় ফুটবল ফেডারেশন। ম্যাচের আগে তাঁর ঐতিহাসিক ‘৭ নম্বর’ জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন পর্তুগালের ফুটবলাররা। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও দেখানো হয় বিশেষ ‘ট্রিবিউট’ ভিডিয়ো। কিন্তু ম্যাচ শুরু হতেই প্লেয়ারদের খেলায় কঙ্কালসার চেহারা বেরিয়ে আসে।

কোয়ার্টার ফাইনালের টিকিট আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ব্রাগার স্টেডিয়ামে এ দিন কিছুটা চাপমুক্ত হয়ে নেমেছিল পর্তুগাল। কিন্তু সেই চাপমুক্তভাবে নামতে গিয়ে ছন্নছাড়া খেলল।

ম্যাচের ৪৩ মিনিটে বক্সের ভেতর রুবেন দিয়াসের হাতে বল লাগলে পেনাল্টি পায় ডেনমার্ক এবং স্পটকিক থেকে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ড্যানিশ অধিনায়ক পিয়েরে-এমিল হইবিয়ার্গ। বিরতির পর শুরু হয় ডেনমার্কের তাণ্ডব। ৫০ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে চোখধাঁধানো ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ স্ট্রাইকার রাসমুস হইলুন্দ। ঠিক সাত মিনিট পর পর্তুগিজ ডিফেন্ডার দিয়াসকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন হইলুন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *