জেন জ়ি-র মন জয়ে কীর্তন ক্লাবিংয়ের আয়োজন অনুরাধা-কন্যা কবিতা পড়োয়ালের - 24 Ghanta Bangla News
Home

জেন জ়ি-র মন জয়ে কীর্তন ক্লাবিংয়ের আয়োজন অনুরাধা-কন্যা কবিতা পড়োয়ালের

Spread the love

অন্য সময় প্রাইম: কীর্তন ক্লাবিংয়ের ভাবনা কী ভাবে এল? চিরাচরিত কীর্তনকে আধুনিক রূপ দেওয়ার অনুপ্রেরণা কোথা থেকে পেলেন?

কবিতা: আমার সব সময়ে মনে হতো, ঈশ্বরের আরাধনা এত গম্ভীর হবে কেন? আমাদের উৎসব, জাগরণ কিংবা গণেশ পুজোর কথা ভাবুন। সেখানে কত আনন্দ, গান আর নাচ থাকে। সেই আনন্দটাই তুলে ধরতে চেয়েছিলাম কীর্তনের মধ্যে দিয়ে। এমন একটা জায়গা তৈরি করতে চেয়েছিলাম, যেখানে আজকের প্রজন্মও স্বচ্ছন্দ বোধ করবে। বহু বছর ধরে আমি ভক্তিগীতি পরিবেশন করছি। একটা সময়ে বুঝলাম, শিল্পী আর শ্রোতার মধ্যে দূরত্বের কোনও প্রয়োজন নেই। শুধু আমিই বা গান গাইব কেন? গোটা ঘরটাই তো গানের আসর হয়ে উঠতে পারে! সেখান থেকেই এই ভাবনার শুরু। যখন মায়ের (অনুরাধা পড়োয়াল) সঙ্গে এই ভাবনাটা ভাগ করে নিই, উনি সঙ্গে-সঙ্গে বিষয়টা বুঝতে পেরেছিলেন। ‘কীর্তন ক্লাব’ নামটাও মায়েরই দেওয়া।

অন্য সময় প্রাইম: আপনার কী মনে হয়, এখন কীর্তন ক্লাবিং জনপ্রিয় হয়ে উঠছে কেন?

কবিতা: আমার মনে হয়, একটা সময়ের পর মানুষ নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন, চারপাশের এত কোলাহল কি সত্যিই তাঁকে আনন্দ দিচ্ছে? আমরা সব সময়ে বিনোদন, তথ্য আর নানা রকম ব্যস্ততার মধ্যে থাকি। তবুও এমন অনেক দিন আসে, যখন বাড়ি ফিরে মনে হয়, কোথাও যেন একটা শূন্যতা রয়ে গিয়েছে। আমার মনে হয়, আজকের অনেক তরুণ-তরুণী এই অনুভূতিটা বুঝতে পারছেন। তাঁরা জানতে চান, কেন একটা নির্দিষ্ট মন্ত্র জপ করা হয়? কোন ভজনের অর্থ কী? আর একবার বিষয়গুলো বুঝতে পারলে, সম্পর্কটা ব্যক্তিগত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *