‘পুলিশের গায়ে হাত পড়লে বাড়িতে বসে থাকব না’, বর্ধমানে বার্তা মুখ্যমন্ত্রীর
Big Breaking: শান্তিনিকেতনে দুষ্কৃতীর গুলিতে জখম পুলিশকর্মীকে দেখতে বর্ধমান মেডিক্যালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় পায়ে গুলি লেগে চিকিৎসাধীন কনস্টেবল বিশ্বজিৎ দাসের সঙ্গে দেখা করেন তিনি। জখম পুলিশকর্মীর পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন, চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি। বিশ্বজিতের এক্সরে রিপোর্ট নিজে হাতে নিয়ে দেখেন।
বিশ্বজিতের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁকে বলেন, ‘মন শক্ত করে লড়তে হবে’। সুস্থ হয়ে ওঠার কথা বলেন।
পরে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা দেন, ‘পুলিশের গায়ে হাত পড়লে বাড়িতে বসে থাকব না।’
বিস্তারিত আসছে…