Shubhadeep Ghosh: শ্রীলঙ্কা সিরিজের আগে ভারতীয় দলে নতুন ফিল্ডিং কোচ, কে এই শুভদীপ ঘোষ? | India Appoint Subhadeep Ghosh As New Fielding Coach, Here’s All You Need To Know
কলকাতা : এ যেন এক অবাক পরিবর্তন। ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফের এই পরিবর্তন যেন চোখে আঙ্গুল দিয়ে বোঝাচ্ছে, এক অন্য সময় আসন্ন। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে খারাপ ফলের পর সহকারী কোচ রায়ান টেন দুশখাতে পদ ছাড়েন। পাশাপাশি ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে চুক্তিও বাড়ানো হয়নি। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজই ছিল তাঁর শেষ কাজ। এরপর ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন শুভদীপ ঘোষ। ১৫ আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ টেস্টের সিরিজ খেলবে ভারত। শুভমান গিলের নেতৃত্বাধীন এই সিরিজ দিয়েই নতুন দায়িত্ব শুরু করবেন শুভদীপ। কিন্তু কে এই শুভদীপ?
শুভদীপ ঘোষ খেলোয়াড় হিসেবে অসম ও রেলওয়ের হয়ে খেলেছেন। ১৯৯৪ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি ১৭টি প্রথম শ্রেণীর ও ১৭টি লিস্ট এ ম্যাচ খেলেন। মোট ৬২৩ রান করেছেন শুভদীপ, যার মধ্যে রয়েছে ৪টি হাফ সেঞ্চুরি। নিজের কেরিয়ারে নিয়েছেন ১৬টি ক্যাচ। আইপিএলেও কাজ করেছেন শুভদীপ। ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর যখন আইপিএল জিতেছিল, সেই দলের সাপোর্ট স্টাফে ছিলেন শুভদীপ। এছাড়া তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালসের ফিল্ডিং কোচও।
অসম দলের কোচ হওয়ার পাশাপাশি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে কাজ করেছেন শুভদীপ। সেখানে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গে কাজ করে অনেক তরুণ ক্রিকেটারকে তৈরী করতে সাহায্য করেছেন। ২০২১ সালে ভারতের মহিলা দলের ফিল্ডিং কোচ হন শুভদীপ। হরমনপ্ৰীত কৌর, স্মৃতি মন্ধানাদের সঙ্গে কাজ করেছেন তিনি। দলের ফিল্ডিংয়ের মান উন্নত করতে নতুন ধরনের অনুশীলনও চালু করেছিলেন তিনি। ২০২৩ সালের এশিয়ান গেমসেও ভারতীয় মহিলা দলের ফিল্ডিং কোচ ছিলেন তিনি।
চলতি বছরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের ফিল্ডিং কোচ ছিলেন শুভদীপ। আয়ুষ মাত্রেও নেতৃত্বে ভারত বিশ্বকাপ জেতে। সেই সাফল্যের পর এবার ভারতের সিনিয়র পুরুষ দলের ফিল্ডিং কোচ হিসেবে নতুন দায়িত্ব শুরু করতে চলেছেন তিনি।