পিসেমশাই এবং ১১ বছরের ভাইঝির দেহ উদ্ধার, চাঞ্চল্য নদিয়ায়
পরিবার সূূত্রে খবর, পিসেমশাই সন্তু সর্দারের (৫৪) বাড়িতেই থাকত তাঁর ভাইঝি সুমনা সর্দার (১১)। পঞ্চম শ্রেণিতে পড়ত সে। মঙ্গলবার সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় সন্তুর দেহ দেখতে পান পরিবারের লোকেরা। তার পরেই দেখা যায়, পাশে সুমনার ঘরও বন্ধ। তালা দেওয়া। এতেই সন্দেহ অনেকের। এর পরেই পরিবার এবং পাড়াপড়শিরা মিলে দরজা ভেঙে দেখেন, মেঝেয় সুমনার নিথর দেহ পড়ে রয়েছে।