এই ভারতীয় গোলরক্ষককে দলে টানল ওডিশা এফসি
সায়ন সেনগুপ্ত, কলকাতা: দেশের প্রথম সারির দল গুলির মধ্যে একটি ওডিশা এফসি (Odisha FC)। তবে বিগত কয়েক বছর খুব একটা ভালো ফুটবল খেলেনি জগন্নাথের রাজ্যের…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: দেশের প্রথম সারির দল গুলির মধ্যে একটি ওডিশা এফসি (Odisha FC)। তবে বিগত কয়েক বছর খুব একটা ভালো ফুটবল খেলেনি জগন্নাথের রাজ্যের এই দলটি। পরবর্তীতে দেশের প্রথম স্তরের লিগ টুর্নামেন্ট আয়োজন ঘিরে নানা সমস্যা দেখা দেওয়ায় যথেষ্ট সমস্যায় পড়েছিল দলটি। যারফলে বাধ্য হয়েই নিজেদের খেলোয়াড়দের অন্যত্র লোন ডিলের মধ্য দিয়ে পাঠাতে হয়েছিল ওডিশাকে। শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজিত হলেও কমানো হয়েছিল ম্যাচের সংখ্যা। যারফলে শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছিল জগন্নাথের রাজ্যের এই ক্লাব।
তবে পুরনো ব্যর্থতা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সেদিকে নজর রেখে বহু আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ওডিশা। যারফলে শেষ কয়েক মাসে দলবদলের বাজারে বারংবার উঠে এসেছে এই ফুটবল ক্লাবের নাম। কিছুদিন আগেই তাঁরা দলে সই করিয়েছে বিদেশি ডিফেন্ডার স্টিফেন এজেকে।
যেটা নিঃসন্দেহে ছিল বিরাট বড় চমক। তারপর জর্জিয়ার এক মিডফিল্ডারকে সই করায় এই ভারতীয় ক্লাব। তিনি জর্জি আবুরজানিয়া। যিনি পূর্বে সৌদি আরবের ফুটবল ক্লাব জেদ্দার হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছিলেন বছর একত্রিশের এই তারকা। তাদের উপস্থিতি যে দলের মধ্যে ব্যাপক প্রভাব ফেলবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
তবে এসবের পাশাপাশি এবার এক দাপুটে গোলরক্ষকে দলে টানার কথা জানিয়ে দিল ওডিশা। তিনি সচিন সুরেশ। বিগত বেশ কয়েক বছর ধরেই দক্ষিণের ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন সচিন। একটা সময় এফসি কেরালা থেকে উঠে এসেছিলেন আইএসএলের এই ফুটবল ক্লাবের রিজার্ভ দলে। পরবর্তীতে সিনিয়র দলে স্থান করে নিতে খুব একটা অসুবিধা হয়নি। বলাবাহুল্য, আইএসএলের মঞ্চে একাধিকবার নিজেকে প্রমাণ ও করেছেন সচিন। এবার দুইটি মরসুমের জন্য যোগদান করলেন ওডিশায়। তার আসার ফলে তিন কাঠি যে শক্তিশালী হয়ে গেল সেটা বলাই চলে।
আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯
Advertisements
আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ
আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন