নিবিড় নজরদারি ও জনসংযোগে সিভিক ভলান্টিয়ার নয়: শুভেন্দু
নবান্ন সূত্রের খবর, এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবেন, তাঁদের এলাকার দায়িত্বে কোন পুলিশ আধিকারিক রয়েছেন। বিট অফিসারদের কী কী দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সম্পর্কেও তথ্য থাকবে। এতে পুলিশের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়বে এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা আসবে। যদিও মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, ‘এটা কখনওই সিভিক ভলান্টিয়ার নির্ভর করা যাবে না। ডিজিপি সাহেব (সিদ্ধিনাথ গুপ্তা) বলেছেন যে, এক জন অফিসার এবং সঙ্গে সাত-আট জন কনস্টেবল এবং সিভিক দিয়েই আমরা শুরু করছি। বাংলায় প্রতি লক্ষ জনগণ পিছু ১০৫ জন পুলিশ কর্মী। সেখানে জাতীয় গড় হলো ১৫৫।’ শুভেন্দুর সংযোজন, ‘আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি। তবে তার জন্য সময় লাগবে, তাঁদেরও প্রশিক্ষণ দরকার। তার পরেও আমি বলব যে, ভবিষ্যতে এই ব্যবস্থা সিভিক নির্ভর করা যাবে না।’