নমো–বার্তা পেয়েই বুদ্ধের শান্তির বাণী শমীকের মুখে! - 24 Ghanta Bangla News
Home

নমো–বার্তা পেয়েই বুদ্ধের শান্তির বাণী শমীকের মুখে!

Spread the love

এই বক্তব্যের রেশ টেনেই শমীক সভা চলাকালীন মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা এক বিজেপি কর্মীকে দেখিয়ে বলেন, ‘এই যে শ্যামলদা এখানে দাঁড়িয়ে আছেন, পার্টির যখন ক্ষমতায় আসার কোনও সম্ভাবনাই তৈরি হয়নি, তখন থেকে উনি বিজেপি করছেন। নির্বাচনের পরে উনিও আক্রান্ত হয়েছেন।’ স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্দেশে তাঁর বার্তা, ‘বিষয়টি দেখুন আপনারা। পার্টিকে কঠিন পদক্ষেপ করতে বাধ্য করবেন না। এই অরাজকতা চলতে দেওয়া যাবে না।’ অরাজকতা রোখার কৌশ‍ল বাতলে শমীকের সংযোজন, ‘যাঁরা পার্টির পতাকাকে, পার্টির রংকে কলঙ্কিত করতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন। পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন। আমাকে কাগজ দেবেন, আমি তাঁদের ঢুকিয়ে দেবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *