ভারতের মহিলা ক্রিকেটারের রহস্যমৃত্যু, ২ যুবকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ পরিবারের
রঘু বলেন, ‘নন্দিনীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ উত্ত্যক্ত বা হেনস্থা করছিল কি না, তা জানতে তাঁর ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ খতিয়ে দেখা হবে। তদন্তে যা জানা যাবে, তার ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।’ পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের পর নন্দিনীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এই ঘটনার পরে ভিকারাবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান নন্দিনীর পরিবারের সদস্য ও আত্মীয়রা। অভিযুক্ত দুই যুবককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হন তাঁরা।