Argentina vs Uruguay: ১৮টা শট মেরেও হার! মেসি চলে যেতেই মুখ থুবড়ে পড়ল আর্জেন্টিনা | Argentina Suffers Defeat In FIFA Friendlies against Uruguay - 24 Ghanta Bangla News
Home

Argentina vs Uruguay: ১৮টা শট মেরেও হার! মেসি চলে যেতেই মুখ থুবড়ে পড়ল আর্জেন্টিনা | Argentina Suffers Defeat In FIFA Friendlies against Uruguay

Spread the love

কলকাতা: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। এরপরেই প্রথম কোনও ম্যাচে নামল আর্জেন্টিনা। সেই প্রীতি ম্যাচেই উরুগুয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে ২০২৬ বিশ্বকাপের রানার্স আপরা। এই উরুগুয়ে গত মাসে ভারতকেও ৬ গোল দিয়েছিল। আজ আবার তারাই হারাল আর্জেন্টিনাকে।

প্রথমার্ধে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করেছে। কিন্তু কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিওনার্দো বেলার্দির সেমসাইড গোলে ১-০ এগিয়ে যায় উরুগুয়ে। এর মিনিট পাঁচেক পরেই আবার গোল। এবার ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। কর্নার থেকে বল বাড়ান আরাসকেতা। কিন্তু সামনেই আরাউহো থাকার ফলে তাঁর গায়ে লেগে বল জড়িয়ে যায় জালে। ২-০ এগিয়ে যায় উরুগুয়ে। এর পর থেকেই ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় নিকো পাজরা। ৭৩ মিনিটে অবশেষে দলের হয়ে একটি গোল শোধ করেন জুলিয়ান আলভারেজ। শেষ পর্যন্ত ১-২ ফলে হেরে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

স্কোরবোর্ড যতই আর্জেন্টিনার বিপক্ষে থাকুক, ম্যাচের যাবতীয় নিয়ন্ত্রণ ছিল আলভারেজদের হাতেই। গোটা ম্যাচে আর্জেন্টিনা শট মেরেছে ১৮টি, উরুগুয়ে ৪টি। উরুগুয়ের গোলমুখী শট ৩, যা আর্জেন্টিনার গোলমুখী শটের অর্ধেক। ম্যাচে ৭২% বল পজিশন ছিল এনজোদের কিন্তু তাও আর্জেন্টিনার হারে ফুটবলের একটা চিরন্তন সত্যই আবার প্রমাণিত, চেষ্টা যতই থাকুক, গোল না করলে ফুটবলের সব চেষ্টাই বৃথা।

আন্তর্জাতিক ফুটবল থেকে চলতি বছরেই অবসর ঘোষণা করেন মেসি। এরপর প্রীতি ম্যাচে বেনিনের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচে যদিও বা জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু একই সঙ্গে এটাও বলতে হয়, আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপে পুরো দক্ষ ড্রাইভারের মতো নিয়ন্ত্রণ করেছেন মেসি। তাঁর হাতে পরিণত হয়েছে এই দল, যার ফল ২০২২ সালের বিশ্বকাপ জয় এবং ২০২৬ সালের রানার্স আপ। কিন্তু একটা প্রশ্ন ছিল, মেসি চলে গেলে কী হবে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজ, শনিবার যেন মুখ থুবড়ে পড়ল স্কালোনির দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *