পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের, আহত বহু

পুরী: পুরীর উদ্দেশে রওনা দিয়েও গন্তব্যে পৌঁছনো হল না। ওডিশার জাজপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল পশ্চিমবঙ্গের পুণ্যার্থীদের নিয়ে যাওয়া বাস। শুক্রবার…
পুরী: পুরীর উদ্দেশে রওনা দিয়েও গন্তব্যে পৌঁছনো হল না। ওডিশার জাজপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল পশ্চিমবঙ্গের পুণ্যার্থীদের নিয়ে যাওয়া বাস। শুক্রবার ভোরের এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে প্রায় ৫৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বড়চানা থানার অন্তর্গত জাজপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই জায়গা থেকে পুরীর দূরত্ব প্রায় ১১৫ কিলোমিটার। বাসটি পিছন দিক থেকে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে বাসের সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। ক্ষতি হয়েছে ট্রাকটিরও।
দুর্ঘটনার পর বাস থেকে নেমে রাস্তার পাশে বসে পড়েন আতঙ্কিত যাত্রীরা। কারও মাথায় আঘাত লেগেছে, কারও আবার হাত-পায়ে চোট। ঘটনাস্থলেই কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতদের অ্যাম্বুল্যান্সে করে কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য মেলেনি।
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও নিশ্চিত নয়। বাসচালক বা ট্রাকচালকের মদ্যপ থাকার কোনও প্রমাণও সামনে আসেনি। চালক ও কন্ডাক্টরের বর্তমান অবস্থা সম্পর্কেও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের প্রয়োজন।
এদিকে, বাস দুর্ঘটনায় প্রাণহানির খবর মিলেছে পঞ্জাব থেকেও। বুধবার সাঙ্গরুর জেলায় একটি ওভারব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উলটে যায় যাত্রীবোঝাই বাস। ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আহত হয়েছেন আরও ২৪ থেকে ২৫ জন।
পুলিশের সাব-ইনস্পেক্টর মেহর সিং জানিয়েছেন, বাসটি সাঙ্গরুর থেকে ধুরি হয়ে চণ্ডীগড়ের নির্দিষ্ট রুটে চলাচল করত। নির্ধারিত সময়ের কিছুটা পিছিয়ে ছিল সেটি। ওভারব্রিজের কাছে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জন মহিলা এবং এক পুরুষ যাত্রীর। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কর্মকান্ড রাজ্যের শান্তি নষ্ট করছে ! ওয়াংচুকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল লাদাখ প্রশাসন
‘বাংলাদেশে হিন্দুদের উপর বাড়ছে অত্যাচার!’ উদ্বিগ্ন হাসিনা