আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য
নিউ টাউনে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও তাঁর এক অনুগামী। ধৃতদের নাম হাফিজুর রহমান ওরফে লিটন এবং নাসির আলি। বৃহস্পতিবার বিকেলে নবাবপুর মোড় সংলগ্ন একটি অফিসে ছিলেন তিনি। আগ্নেয়াস্ত্র মজুতের খবর পেয়ে সেখানে যান রাজারহাট-নিউ টাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার জ্যোতির্ময় রায় জানান, একটি নাইন এমএম পিস্তল-সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।