তিস্তায় জলে ডুবে মৃত্যু চার পর্যটকের, দেহ উদ্ধার করল NDRF
সেবকের কাছে তিস্তায় জলে ডুবে মৃত্যু চার পর্যটকের। মৃতদের নাম সারিকা নেউপানে (২৮), শাবিও নেউপানে (২৭), টিকা দাহাল (৩৭) এবং দীপ্তা ছেত্রী নামের পাঁচ বছরের এক শিশু কন্যা। সকলের বাড়ি সিকিমের গ্যাংটকে। গত শুক্রবার সন্ধ্যায় সেবকের পাহাড়ি পথে ধসের কারণে যাত্রীসমেত একটি ছোট গাড়ি তিস্তায় গড়িয়ে পড়ে যায়। শনিবার সকাল থেকে NDRF-এর শিলিগুড়ি র সেকেন্ড ব্যাটেলিয়নের দল তল্লাশি অভিযান শুরু করে।