Abhishek Banerjee on Buldozer: 'হাজার-হাজার বুলডোজার নামিয়েও...', সকাল থেকে বাড়ির সামনে বুলডোজার, অবশেষে মুখ খুললেন অভিষেক | TMC MP Abhishek Banerjee comment on Buldozer - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee on Buldozer: ‘হাজার-হাজার বুলডোজার নামিয়েও…’, সকাল থেকে বাড়ির সামনে বুলডোজার, অবশেষে মুখ খুললেন অভিষেক | TMC MP Abhishek Banerjee comment on Buldozer

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla

কলকাতা: শুরু হয়েছে বুধবার রাত থেকে। বৃহস্পতিবার সকাল হতে না হতেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনের অস্থায়ী নির্মাণ ভেঙে দিল বুলডোজার। সেই ঘটনায় অবশেষে মুখ খুললেন ডায়মন্ড-হারবারের সাংসদ। বললেন, “হাজার হাজার বুলডোজার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না। আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না।”

কেন অভিষেকের বাড়ির সামনে ভাঙাভাঙি?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে জেড প্লাস নিরাপত্তা পেতেন। সেইসময় নিরাপত্তারক্ষীদের থাকার জন্য ওই অস্থায়ী নির্মাণ করা হয়েছিল। এখন প্রয়োজন ফুরিয়েছে বলেই সেটা সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এই ছাউনিটি ‘ডায়রেক্টর অফ সিকিউরিটির’ তৈরি করেছিল বলে দাবি করা হয় কালীঘাট তৃণমূলের তরফে। এখানে পুলিশ, নিরাপত্তারক্ষী সহ অভিষেকের অনুগামীরা এসে বসতেন একটা সময়। যেহেতু রাস্তা দখল করে সেটি বানানো হয়েছে তাই সরিয়ে ফেলা হল ছাউনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “হাজার-হাজার বুলডোজার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না। আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না।বাংলা বিরোধীদের বিরুদ্ধে আমার লড়াই চলবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। কেন্দ্র ও রাজ্য সরকার যা পারে করুক। আমি অন্যায়ের কাছে, বেইমান বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এক ইঞ্চিও পিছু হটব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *