লড়াই করলেন বিশাল, বাঁধা হয়ে দাঁড়াল ছন্নছাড়া ডিফেন্স

Blue Tigers: ফিফা ফেন্ড্রলীতে ফের বড়সড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ এই নভেম্বরের প্রথম ফ্রেন্ডলী ম্যাচে…
Blue Tigers: ফিফা ফেন্ড্রলীতে ফের বড়সড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ এই নভেম্বরের প্রথম ফ্রেন্ডলী ম্যাচে নেমেছিল ব্লু-টাইগার্স। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ৫-০ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় প্রতিপক্ষ ফুটবল দল। এদিন প্রথমেই আত্মঘাতী গোল করে বসেন ডিফেন্ডার বিজয় ভার্গিস। এছাড়াও প্রতিপক্ষ দলের হয়ে গোল করে যান জেসে র্যান্ডাল। সেইসাথে একটি করে গোল করেন ক্রিস উড এবং লাচলান বেলিস।
তবে সেখানেই শেষ নয় ম্যাচের শেষ লগ্নে পেনাল্টি থেকে পুনরায় গোলের সুবর্ণ সুযোগ এসে গিয়েছিল নিউজিল্যান্ড দলের কাছে। কিন্তু বিশাল কাইথের দৌলতে পুনরায় অঘটন ঘটেনি। কিন্তু তবুও এমন লজ্জার হার নিঃসন্দেহে হতাশ করেছে সকলকে। উল্লেখ্য, এদিন মাত্র ৫ মিনিটের মাথায় বিজয় ভার্গিসের আত্মঘাতী গোলকে কাজে লাগিয়ে নিজেদের দেশের মাটিতে লিড নিয়ে যায় নিউজিল্যান্ড। তারপর ৩৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে যান র্যান্ডাল। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ৪৩ মিনিটের মাথায় তৃতীয় গোল শটহজম করেছিল ভারত।
প্রথমার্ধের শেষে ৩-০ গোলের ব্যবধানেই পিছিয়ে ছিল ব্লু-টাইগার্স। তবে দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান কমাতে তৎপর হয়ে উঠেছিল সকলে। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে ৫৭ মিনিটের মাথায় চতুর্থ গোল করে যান ক্রিস উড। তারপর ৭৪ মিনিটের মাথায় পঞ্চম গোল করেন বেলিস। তারপর ও একাধিক গোলের সুযোগ এসেছিল নিউজিল্যান্ডের কাছে তবে বিশালের দক্ষতায় ব্যবধান বাড়েনি। ছন্নছাড়া ডিফেন্স প্রভাব ফেলে গেল ম্যাচের মধ্যে।