CSK-তে বড় বদল, এক দশকের বেশি সময় দলের সঙ্গে যুক্ত তারকাকে ছাঁটাই, এ বার নতুন রূপে ইয়েলো আর্মি
রিপোর্ট অনুযায়ী, হাসিকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে CSK ম্যানেজমেন্ট। এমনও আলোচনা চলছে যে, IPL-এর অন্য কয়েকটি ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যোগাযোগ রাখছেন হাসি। ২০২৭ সালের IPL-এ অন্য কোনও দলের কোচিং স্টাফের সদস্য হিসেবে তাঁকে দেখা যেতে পারে। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
হাসির বিদায়ের পর এখনও নতুন ব্যাটিং কোচের নাম ঘোষণা করেনি চেন্নাই সুপার কিংস। তবে কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ পদগুলিতে ইতিমধ্যেই বড়সড় পরিবর্তন হয়েছে। দীর্ঘ দিনের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের জায়গায় ভারতের প্রাক্তন তারকা পেসার জাহির খানকে (Zaheer Khan) প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য দিকে, প্রাক্তন পেসার মোহিত শর্মাকে (Mohit Sharma) করা হয়েছে দলের বোলিং কোচ।