মালদায় শিলাবৃষ্টিতে ব্যপক ক্ষয়ক্ষতি
বুধবার মালদার হবিবপুরে আচমকাই প্রবল শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির জেরে ক্ষতি হয়েছে বহু ফসলের। জানা গিয়েছে, নষ্ট হয়েছে প্রায় ছয় হাজার হেক্টর জমির আমন ধান। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে হবিবপুর ব্লকের বহু ঘর বাড়ি। বহু বাড়ির টিনের চালা ফুটো হয়ে গিয়েছে। মেলার গেটও ভেঙে পড়ে আছে।