ভবানীপুর ভোট: সময় সিএম-কে - 24 Ghanta Bangla News
Home

ভবানীপুর ভোট: সময় সিএম-কে

Spread the love

২০২৬–এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার ভবানীপুরের ফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় তাঁর বক্তব্য জমা দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে সময় দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গ কান্তের সিঙ্গল বেঞ্চ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁর লিখিত বয়ান বা রিটন স্টেটমেন্ট জমা দেওয়ার সময়সীমা আগামী ১ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। শুভেন্দুর আইনজীবীর তরফে তিন দিনের অতিরিক্ত সময় চেয়ে আর্জি জানানো হয়েছিল। আদালত জানায়, দেওয়ানি কার্যবিধির নিয়ম মেনে ফল ঘোষণার ৯০ দিনের মধ্যেই এই মামলা দায়ের করা হয়েছে এবং দেরির উপযুক্ত কারণও দর্শানো হয়েছে। তাই তাঁর লিখিত বয়ান গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *