WhatsApp Business-এ বড় বদল, ১ অক্টোবর থেকে মেসেজে লাগবে টাকা
ভারতে কত টাকা লাগবে?
Meta জানিয়েছে, এই সার্ভিস মেসেজের জন্য এক একটি দেশে এক এক রকম চার্জ। ভারতে এর utility ও authentication message কেমন, তার উপর চার্জ ঠিক করবে মেটা। যা এখনও পুরোপুরি ঠিক করা হয়নি।
৩০ সেপ্টেম্বরের মধ্যে পেমেন্ট
তবে Solution Provider বা direct integration-এর মাধ্যমে WhatsApp Business ব্যবহারকারী সংস্থাগুলিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পেমেন্ট করে দিতে হবে। তা না হলে ১ অক্টোবর থেকে service messages পরিষেবা বন্ধ করে দেবে Meta।
AI মেসেজেও আলাদা চার্জ
Meta Business Agent-এর মাধ্যমে পাঠানো মেসেজেও আসছে আলাদা টোকেন চার্জ। তবে একই মেসেজের জন্য service charge এবং Business Agent charge—দু’বার টাকা নেওয়া হবে না। বিজ্ঞাপন থেকে হোয়াটসঅ্যাপে আসা গ্রাহকদের জন্য অবশ্য ফ্রি এন্ট্রি পয়েন্ট উইন্ডো আগের মতোই খোলা থাকবে।