বুধবার থেকেই কলকাতা লিগের প্রস্তুতি শুরু করছে সবুজ-মেরুন - 24 Ghanta Bangla News
Home

বুধবার থেকেই কলকাতা লিগের প্রস্তুতি শুরু করছে সবুজ-মেরুন

Spread the love

গতবারের হতাশা ভুলে নতুন উদ্যমে মাঠে নামছে সবুজ-মেরুন। বুধবার থেকে শুরু হচ্ছে কলকাতা লিগের প্রস্তুতি, থাকছেন একাধিক নতুন মুখ।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সিজনটা খুব একটা আহামরি ছিল না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। কলকাতা ফুটবল লিগে ভালো পারফরম্যান্স করে চূড়ান্ত সাফল্য পাওয়ার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাজিমাত করেছিল বিনো জর্জের ইস্টবেঙ্গল ফুটবল দল। সেই ধাক্কা কাটির পরবর্তীতে আরএফডিএলে দাপুটে ফুটবল খেললে ও ট্রফি জয়ের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি ছোটদের পক্ষে। বাজিমাত করেছিল বেঙ্গালুরু। পরবর্তীতে সিনিয়ররা আইএফএ শিল্ড জিতলে ও আইএসএলে বাজিমাত করে মশাল ব্রিগেড। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের।

আরও পড়ুন: ১৫ বছরেই ইতিহাস! আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী

সেই ধাক্কা কাটিয়ে আগামী বুধবার থেকেই কলকাতা ফুটবল লিগের প্রস্তুতি শুরু করতে চলেছে মোহনবাগান। বলাবাহুল্য, গতকাল নিজের সোশ্যাল সাইট থেকে দলের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন ডেগি কার্ডোজো। এবার বাঙালি কোচ অর্থাৎ বাস্তব রায়ের উপরেই ভরসা রাখল মেরিনার্সরা। এছাড়াও সহকারী হিসেবে থাকছেন নীলাঞ্জন গুহ। পাশাপাশি গোলরক্ষক কোচ হিসেবে থাকবেন অভ্র মন্ডল। তাঁদের তত্ত্বাবধানেই আগামী বুধবার বিকেল থেকে প্রস্তুতি শুরু করতে চলেছে মোহনবাগান ফুটবল দল। যতদূর জানা গিয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টের মাঠেই হবে জুনিয়র দলের অনুশীলন।

আরও পড়ুন: সবুজ-মেরুন ছাড়লেন ডেগি কার্ডোজো, ‘বিস্ফোরক’ পোস্টে বিদায়ের কথা

আরও জানা গিয়েছে, সবুজ-মেরুনের রিজার্ভ বেঞ্চের একাধিক ফুটবলারদের খেলতে দেখা যেতে চলেছে এই টুর্নামেন্টে। পাশাপাশি গতবার সিএফএল খেলা খেলোয়াড়দের পাশাপাশি নতুন মুখেরা ও থাকছে বাগানের জার্সিতে। গতবারের হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ সকলের।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *