Rinku Singh Marriage: প্রকাশ্যে দিনক্ষণ, কবে বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেটার রিঙ্কু সিং? | Rinku Singh Wedding Date Confirmed: Indian Star To Tie Knot With Priya Saroj - 24 Ghanta Bangla News
Home

Rinku Singh Marriage: প্রকাশ্যে দিনক্ষণ, কবে বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেটার রিঙ্কু সিং? | Rinku Singh Wedding Date Confirmed: Indian Star To Tie Knot With Priya Saroj

Spread the love

লখনউ: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের জীবনে আসতে চলেছে নতুন ইনিংস। কয়েক মাস আগেই সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান করেছিলেন রিঙ্কু। সেই অনুষ্ঠানে ক্রিকেট ও রাজনৈতিক জগতের একাধিক বিশেষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ। এবার এই সম্পর্কের পরিণতি দিতে চলেছেন এই যুগল।

সূত্রের খবর, আগামী ৪ ডিসেম্বর ২০২৬ এ বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। সূত্রের খবর, উত্তরপ্রদেশে বসবে এই বিয়ের আসর। ইতিমধ্যেই ছাপানো হয়ে গিয়েছে বিয়ের কার্ডও। লখনউয়ের রামদা বাই উইন্ডহ্যাম হোটেল ও কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। চলতি মাসে শেষের দিকে এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় অংশ নিতে দুবাই যাওয়ার কথা রয়েছে তাঁর। তার আগেই বিয়ের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ গুছিয়ে নিতে চাইছেন ক্রিকেটার। সম্প্রতি অলিগড়ে দীপাবলি উদযাপন করতে গিয়েছিলেন তিনি। পরিবারের সঙ্গে উৎসব কাটানোর সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তুতিও করে এসেছেন তিনি।

জানা গিয়েছে, আলিগড় থেকে প্রায় ১০০ জন অতিথি বিয়েতে উপস্থিত থাকবেন। রাজনৈতিক নেতা, পরিবারের বন্ধু ও পরিচিতদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ জানাতে চান রিঙ্কু। সেই উদ্দেশ্যে মা ও ভাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা আছে তাঁর। সূত্রের খবর, সাক্ষাতের জন্য সময় পাওয়া গেলে আগামী ১৪ বা ১৫ নভেম্বর লখনউ যেতে পারেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের শুরুতে বাবাকে হারিয়েছেন রিঙ্কু। তাই পরিবারের এই বিশেষ অনুষ্ঠানে সবাই একসঙ্গে থেকে বিয়ের আয়োজন সম্পূর্ণ করার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *