‘স্বভাব যায় না’, মহিলাদের দিকে ‘আড়চোখে’ তাকাতেন ক্লিন্টন, আত্মজীবনীতে দাবি সনিয়া গান্ধীর
২০০০ সালে ভারতে এসেছিলেন তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন (Bill Clinton)। মনিকা লিউনস্কি নিয়ে বিতর্ক এবং কেলেঙ্কারি কিছুটা স্তিমিত হওয়ার পর ভারতে এসেছিলেন তিনি। মেয়ে চেলসি এবং তাঁর প্রতিনিধিদল নিয়ে শেরাটন হোটেলে ছিলেন ক্লিন্টন। সেখানে ভারতের তৎকালীন বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সনিয়া। ক্লিন্টন কেমন ছিলেন তার বর্ণনাও দিয়েছেন তিনি। সনিয়ার বর্ণনায়, ক্লিন্টন ছিলেন বন্ধুত্বপূর্ণ, অনানুষ্ঠানিক এবং আত্মবিশ্বাসী। সেখানে তাঁদের কথায় উঠে আসে কাশ্মীর প্রসঙ্গ। তবে সেই বৈঠকে ভারতের বক্তব্য শোনার চেয়ে কাশ্মীর নিয়ে নিজের মতামত ও ভবিষ্যদ্বাণী তুলে ধরতেই তিনি বেশি আগ্রহী ছিলেন। কাশ্মীরকে ‘পারমাণবিক সংঘাতের সম্ভাব্য কেন্দ্র’ এবং ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির একটি’ বলেও উল্লেখ করেছিলেন ক্লিন্টন বলে আত্মজীবনীতে জানিয়েছেন সনিয়া (Sonia Gandhi)।