চোরবাগানের পদপিষ্ট হয়ে মৃত্যু আরতির, চোখের সামনে স্ত্রীকে হারালেন রাম, শোকের ছায়া চাকদহে
পুলিশ ও চোরবাগান সর্বজনীন পুজো উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় আচমকাই বৃষ্টি শুরু হয়েছিল। মণ্ডপের বাইরে তখন লম্বা লাইন। অভিযোগ, বৃষ্টির কারণে দর্শনার্থীদের অনেকেই বেরোতে চাইছিলেন না। মণ্ডপের বেরোনোর গেটের সামনে তাঁরা দাঁড়িয়ে পড়েন। ভিড় বাড়তে থাকে। বাইরে লাইনে দাঁড়ানো দর্শনার্থীরা তখন মণ্ডপের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। শুরু হয় ঠেলাঠেলি।