Netanyahu-Eisenkot: আইজেনকোটের সঙ্গে হাত মেলাতে রাজি নেতানিয়াহু? ইজরায়েলের কোন পথে? | Benjamin Netanyahu Responds to Eisenkot’s Offer to Include Likud in Israel’s Next Government - 24 Ghanta Bangla News
Home

Netanyahu-Eisenkot: আইজেনকোটের সঙ্গে হাত মেলাতে রাজি নেতানিয়াহু? ইজরায়েলের কোন পথে? | Benjamin Netanyahu Responds to Eisenkot’s Offer to Include Likud in Israel’s Next Government

Spread the love

ইজরায়েল:  আইজেনকোটের সঙ্গে হাত মিলিয়ে ইজরায়েলে সরকার গঠন করবেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ? গত কয়েকদিন ধরে এমনই প্রশ্ন উঠছিল  আন্তর্জাতিক রাজনীতিতে। যদিও, আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট। সংখ্যাগরিষ্ঠতার প্রমণা দেওয়ার জন্য ২৮ দিন সময় দেওয়া হয়েছে। পরে ডাকা হতে পারে নেতানিয়াহুকে। এরই মধ্যে আইজেনকোট জানিয়েছেন, তাঁর নেতৃত্বে সরকার গঠিত হলে তাতে নেতানিয়াহুর দল লিকুদ পার্টিও সামিল হতে পারেন। এবার সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, বৃহত্তর জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

নেতানিয়াহু বলেন, “জাতীয় ঐক্যের সরকার গঠন করা একান্ত প্রয়োজন। সেই সম্ভাবনা খতিয়ে দেখতে আমি যে কোনও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।” তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট, আইজেনকোটের প্রস্তাব সরাসরি খারিজ করছেন না তিনি। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সমঝোতার কথা ঘোষণা করেননি নেতানিয়াহু।

নেতানিয়াহুকে কী প্রস্তাব দিয়েছিলেন আইজেনকোট?

এর আগে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট জানিয়েছিলেন, তাঁর নেতৃত্বে সরকার গঠিত হলে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে সেই জোটে জায়গা দিতে তিনি প্রস্তুত। অর্থাৎ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সরিয়ে রেখে বৃহত্তর জোট সরকার গঠনের দরজা খুলে রাখতে চাইছেন তিনি।

শুধু লিকুদ পার্টিই নয়, অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী রিলিজিয়াস জায়নিস্ট পার্টিকেও সরকারে সামিল করার বিষয়ে আপত্তি নেই বলে জানিয়েছিলেন আইজেনকোট। তাঁর বক্তব্য ছিল, লিকুদ এবং রিলিজিয়াস জায়নিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই জাতীয় ঐক্যের পক্ষে থাকেন, তাহলে তাঁর নেতৃত্বে সরকার গঠনে সমর্থন জানাতে তাঁদের আপত্তি থাকার কথা নয়।

আইজেনকোট বলেন, “লিকুদ এবং রিলিজিয়াস জায়নিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই মনে করেন যে এই মুহূর্তে জাতীয় ঐক্য প্রয়োজন, যেমনটা তাঁরা প্রেসিডেন্টকে জানিয়েছেন, তাহলে আমার নেতৃত্বে এবং আমার প্রস্তাবিত নীতির ভিত্তিতে সরকার গঠনে তাঁদের সমর্থন জানাতে কোনও কারণ দেখছি না।”

সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটের হাতে

এর আগে রবিবার ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেন গাদি আইজেনকটকে। আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের পর তৈরি হওয়া নতুন রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “ইজরায়েলের এখন একটি স্থিতিশীল সরকার প্রয়োজন।”

ইজরায়েলের প্রাক্তন সেনাপ্রধান আইজেনকোটের সামনে এখন চ্যালেঞ্জ হল ১২০ আসনের নেসেটে পর্যাপ্ত সমর্থন জোগাড় করে স্থায়ী জোট সরকার গঠন। সেই পরিস্থিতিতে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোটে আনার প্রস্তাব এবং নেতানিয়াহুর আলোচনায় বসার আগ্রহ ইজরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। তবে শেষ পর্যন্ত এই প্রস্তাব বাস্তবায়িত হয় কি না, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *