জেনসেনের চিনা তরুণীর সম্পর্ক নিয়ে মন্তব্য ট্রাম্পের
সোমবারের সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি জানি FBI বিষয়টা নিয়ে তদন্ত করছে। আমি মনে করি তিনি (জেনসেন হুয়াং) সুরক্ষিত থাকবেন।’ পাশাপাশি হুয়াংকে ট্রাম্প ‘অত্যন্ত সম্মানীয় ব্যক্তি’ বলেও উল্লেখ করেন। ট্রাম্পের সংযোজন, ‘আমি আজ ওঁর (জেনসেন) সঙ্গে কথা বলেছি। উনি কেমন আছেন, কী করছেন, সেই সব জিজ্ঞেস করেছি। উনি বলেন, ওই তরুণী যে গুপ্তচর সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না ওঁর।’