Krishnanagar: বিজেপিতে কৃষ্ণনগরের রানি মা, মহুয়ার পাড়ায় খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু – Bengali News | Krishnanagar Rani Ma Amrita Roy joins BJP ahead of Lok Sabha Election
বিজেপিতে যোগ দিলেন কৃষ্ণনগরের রানি মা, চাপে কি ফেলতে পারবেন মহুয়াকে?Image Credit source: Facebook
কৃষ্ণনগর: ভোটের মুখে আরও এক বড় চমক বিজেপির। গত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনার মাঝেই এবার বিজেপিতে যোগ দিলেন কৃষ্ণনগরের রানি মা অমৃতা রায়। বুধবার নদিয়ার কৃষ্ণনগরে বিজেপির লোকসভা নির্বাচনী কার্যালয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন কৃষ্ণনগরের রাজ-বধূ। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, রানি-মার বিজেপিতে যোগদান ঘিরে। অবশেষে আজ সেই জল্পনাই সত্যি হল। তাহলে কি এবার মহুয়ার বিরুদ্ধে কাঁটায় কাঁটায় টক্কর দেওয়ার জন্য কৃষ্ণনগরের রানি-মা’কেই বেছে নিতে চলেছে বিজেপি?
শুভেন্দুর হাত ধরে বিজেপিতে কৃষ্ণনগরের রানি মা
পদ্ম শিবিরে যোগদান করেই অবশ্য রানি মা অমৃতা রায় জানিয়ে দিলেন, ‘আমার পাশে সবাই থাকুন, আমাকে সাপোর্ট করুন। আমি নিশ্চয়ই জিতে ফিরব’। যদিও কৃষ্ণনগর থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করেই যথেষ্ট আত্মপ্রত্যয়ী কৃষ্ণনগরের রানি মা। বললেন, ‘আমি রাজনীতির লোক নই। কিন্তু আমি নিজের ১০০০ শতাংশ দিয়ে চেষ্টা করব, যাতে সমাজ ভাল থাকে। যাঁরা বঞ্চিত, তাঁদের যেন মঙ্গল হয়, যাতে তাঁরা আর বঞ্চিত না থাকেন।’
বিস্তারিত আসছে…