জল্পনার অবসান, নভেম্বরে আসছে সোনিয়ার আত্মজীবনী ‘বিলঙ্গিং’ - 24 Ghanta Bangla News
Home

জল্পনার অবসান, নভেম্বরে আসছে সোনিয়ার আত্মজীবনী ‘বিলঙ্গিং’

Spread the love

নয়াদিল্লি: পেঙ্গুইন সরে দাঁড়ানোর পর এ বার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহু প্রতীক্ষিত আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশ…

নয়াদিল্লি: পেঙ্গুইন সরে দাঁড়ানোর পর এ বার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহু প্রতীক্ষিত আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশ করার কথা ঘোষণা করল প্রকাশনা সংস্থা ‘হার্পারকলিন্স ইন্ডিয়া’ (HarperCollins India)। শুক্রবার সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১০ নভেম্বর (২০২৬) ভারতে এই বইটি প্রকাশিত হতে চলেছে। সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতীক্ষিত এই রাজনৈতিক আত্মজীবনী নতুন প্রকাশনা সংস্থার হাত ধরে আলোর মুখ দেখতে চলায় দীর্ঘ জল্পনার অবসান হলো।

বইটিকে একটি অত্যন্ত আবেগপূর্ণ ও ব্যক্তিগত দলিল হিসেবে বর্ণনা করেছে হার্পারকলিন্স। প্রকাশনা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ করতে চলেছে হার্পারকলিন্স ইন্ডিয়া। এটি একটি অত্যন্ত নাটকীয় এবং গভীর ব্যক্তিগত আবেগের গল্প, যেখানে প্রেম, আত্মপরিচয়, কর্তব্য এবং আপন করে নেওয়ার এক দারুণ আখ্যান রয়েছে। এর পাশাপাশি, ভারতের যাত্রাপথের এক দুর্লভ ও অন্তর্ভেদী দৃষ্টিভঙ্গিও এই বইয়ে পাবেন পাঠকেরা।’’

পেঙ্গুইনের সরে দাঁড়ানো ও বিতর্ক

সোনিয়া গান্ধীর এই বই প্রকাশ থেকে সম্প্রতি ‘পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়া’র (PRHI) সরে দাঁড়ানো নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল। কানাঘুষো শোনা যায়, প্রকাশনা সংস্থার প্রস্তাবিত কিছু সম্পাদনাগত পরিবর্তন (Editorial changes) সোনিয়া মানতে অস্বীকার করাতেই বইটি প্রকাশ করা থেকে পিছু হেঁটেছে পেঙ্গুইন।

তবে কয়েক দিন আগেই এক বিবৃতিতে এই জল্পনা খারিজ করেছে তারা। পেঙ্গুইনের তরফে স্পষ্ট জানানো হয়, ‘‘লেখিকা সম্পাদনার পরিবর্তন মানতে অস্বীকার করার কারণেই পেঙ্গুইন ইন্ডিয়া বইটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে, এমন দাবি পরিস্থিতিকে সঠিকভাবে তুলে ধরে না। একটি প্রকাশনা সংস্থা হিসেবে বইয়ের স্বার্থে তথ্য যাচাই (Fact-checking) করা এবং লেখকদের পরামর্শ দেওয়া আমাদের অধিকার এবং দায়িত্বের মধ্যে পড়ে। এটি প্রকাশনার একটি স্বাভাবিক অঙ্গ।’’ পেঙ্গুইন আরও জানিয়েছিল যে তারা বইটি প্রকাশ করতে যথেষ্ট আগ্রহী ছিল, কিন্তু লেখিকার সঙ্গে গোপনীয় আলোচনার বিষয়ে তারা আর কোনও মন্তব্য করতে চায় না।

Advertisements


   


   

কী থাকছে সোনিয়ার আত্মজীবনীতে?

৭৯ বছর বয়সি কংগ্রেসের দীর্ঘতম মেয়াদের সভানেত্রীর এই আত্মজীবনীতে তাঁর জীবনের নানা অজানা ও মর্মান্তিক অধ্যায় উঠে আসতে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইতালিতে তাঁর ছেলেবেলা থেকে শুরু করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাজীব গান্ধীর সঙ্গে তাঁর রোম্যান্স, সবেরই উল্লেখ রয়েছে বইটিতে। ১৯৬৫ সালে ইংল্যান্ডের কেমব্রিজে পড়ার সময়ই মাত্র ১৯ বছর বয়সে রাজীবের সঙ্গে পরিচয় হয় ইতালীয় কন্যা সোনিয়ার। ১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

শাশুড়ি তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং স্বামী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক ব্যক্তিগত ক্ষতির কথাও উঠে এসেছে এই বইয়ে, যা তাঁর জীবন এবং ভারতের সঙ্গে তাঁর সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করেছিল। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে সর্বদা স্বল্পভাষী সোনিয়ার এই আত্মজীবনী জাতীয় রাজনীতিতে এক নতুন আলোড়ন ফেলতে পারে।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *