বন্দুক হাতে সৌরভ-বনি, থ্রিলারধর্মী ছবিতে দুই বন্ধুর মারকাটারি লুক - Bengali News | Fisrt Look of bonny Sengupta and Sourav Das new movie - 24 Ghanta Bangla News
Home

বন্দুক হাতে সৌরভ-বনি, থ্রিলারধর্মী ছবিতে দুই বন্ধুর মারকাটারি লুক – Bengali News | Fisrt Look of bonny Sengupta and Sourav Das new movie

বাস্তবে তাঁরা ভাল বন্ধু। সমাজমাধ্যমের পাতায় ঢুঁ দিলে তাঁদের একাধিক ছবি দেখা পাওয়া যাবে। তাঁরা হলেন বনি সেনগুপ্ত এবং সৌরভ দাস। ঝুলিতে তাঁদের একের পর এক কাজ। সৌরভ বড় পর্দা থেকে ওয়েব সিরিজ চুটিয়ে কাজ করছেন। অন্য দিকে বনি টলিপাড়ার ছবি করার পাশাপাশি বাংলাদেশের ছবিতেও মন দিয়েছেন। বনি এবং সৌরভ অনুরাগীদের জন্য এল নতুন খবর। রোমাঞ্চ এবং সাসপেন্সে ভরা গল্পে মুখ্য চরিত্রে দেখা যাবে দুই অভিনেতাকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আন্থনি জেন। প্রকাশ্য়ে ছবির ফার্স্ট লুক। বন্দুক হাতে দুই নায়ক। থ্রিলারধর্মী এই ছবিতে অ্যাকশনও যে দেখা যাবে সেটা কিছুটা হলেও আন্দাজ করা যায়।

থ্রিলারধর্মী ছবিতে দুই নায়কের মাঝে দেখা যাবে নতুন মুখ। নতুন নায়িকার নাম অমৃতা। এই ছবির গল্পে পরতে পরতে রয়েছে সাসপেন্স এবং থ্রিলার। কালিম্পং শহরের সুন্দর সকাল। দেখা যায় জেন, মোনা, নাসিফা, শিখাকে তাঁদের কলেজ হোস্টেলে। এখান থেকে শুরু হয় ছবির গল্প। জেন মাইকেল স্যরকে মনে মনে ধন্যবাদ জানায়, কারণ মাইকেল স্যর জেন এর বাবা মা কে বুঝিয়ে কালিম্পং এ এনেছে জেন কে। ছবিতে মাইকেল নামে এক শিক্ষকের ভূমিকায় দেখা যাবে বনিকে। ইতিমধ্যে জেনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় সৌভিক নামের একটি ছেলের সঙ্গে। ভালই কাটছিল তাঁদের সময়। হঠাত্‍ই হয় ছন্দপতন।

পরের দৃশ্যে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে জেন। অন্য দিকে নিখোঁজ তাঁর দুই বন্ধু নাসিফা এবং শিখা। অন্য দিকে মোড় নেয় গল্প। সেখানেই আগমন হয় সৌরভের। এই নতুন ছবিতে একেবারে অন্য ভাবে তাঁকে দেখবেন দর্শক। এই ভাবেই এগোবে ‘ঝড়’-এর গল্প। এই ছবিতে বনি, সৌরভ, অমৃতা ছাড়া অভিনয় করছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্য়ায়। ছবির শুটিং হবে কলকাতা এবং উত্তরবঙ্গ জুড়ে। ‘পি এস এন্টারটেনমেন্ট’-এর পম্পা সাহা প্রযোজিত এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *