বর্ধমান: সামাজিক মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি। অবসাদে আত্মঘাতী নাবালিকা। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের কাঁটাগড়িয়া এলাকায়। বছর তেরোর ওই নাবালিকা সপ্তম শ্রেণির ছাত্রী। নাবালিকার বাবা অভিযোগ, বেশ কয়েকদিন আগে থেকেই অভিযুক্ত ফোন করে উত্ত্যক্ত করছিল মেয়েকে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ তার বাড়ির ফোনের হোয়াটসঅ্যাপে এলাকারই এক যুবকের সঙ্গে এডিট করা একটি ছবি […]