সোমবার কলকাতার ট্র্যাফিক আপডেট - 24 Ghanta Bangla News
Home

সোমবার কলকাতার ট্র্যাফিক আপডেট

Spread the love

সোমবার সকাল থেকে শহর জুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল। দীপাবলির জন্য বেশির ভাগ স্কুল-কলেজ ও অফিস বন্ধ থাকায় মা উড়ালপুল, গড়িয়াহাট ব্রিজ, পার্কসার্কাস সেভেন পয়েন্ট, এ.জি.সি বোস রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট তেমন নেই। তবে দুপুর ১২ নাগাদ হেস্টিংসে একটি অনুষ্ঠান রয়েছে। তার জেরে ওই এলাকায় অল্প সময়ের জন্য যানজট হতে পারে। এ ছাড়া শহরে আর বড় কোনও মিছিল, জমায়েত নেই বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *