Mamata Banerjee: অপারেশন সিঁদুর নিয়ে দেশবাসীকে জানাতে পার্লামেন্ট বসানোর আবেদন মমতার – Bengali News | I urge the Union Government to convene a special session of Parliament upon the safe return of the delegation: Mamata Banerjee
Mamata Banerjee: অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বের দরবারে ভারতের বার্তা পৌঁছে দিতে বিভিন্ন দেশে গিয়েছে বহুদলীয় একাধিক প্রতিনিধি দল। একটি প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook
কলকাতা: অপারেশন সিঁদুর ও পাকিস্তানের সঙ্গে টানাপোড়েন নিয়ে দেশবাসীকে জানাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে কেন্দ্রের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানালেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে তাঁর পাশে সবসময় দাঁড়াবে তৃণমূল কংগ্রেস। অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্রের বহুদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকেও স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

