দীপাবলির অতিথি আপ্যায়নে রাখুন চাট, অল্প উপকরণেই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ - 24 Ghanta Bangla News
Home

দীপাবলির অতিথি আপ্যায়নে রাখুন চাট, অল্প উপকরণেই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

Spread the love

কী ভাবে বানাবেন?

প্রথমে একটি বড় পাত্রে সেদ্ধ ছোলা, আলু, টম্যাটো, পেঁয়াজ, ডালিম ও ধনেপাতা একসঙ্গে মিশিয়ে নিন। তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ভাল করে মাখিয়ে রাখুন।

এ বার অন্য একটি পাত্রে ঘন দই ফেটিয়ে নিন। তাতে বিট ও চাট মশলা মিশিয়ে দিন। দইয়ের রং হয়ে উঠবে সুন্দর গোলাপি।

কী ভাবে পরিবেশন করবেন?

ছোট কাচের গ্লাসের অর্ধেকটা বিটের দই দিয়ে ভরে নিন। তার উপর ছোলার চাটের মিশ্রণ দিন। এ বার উপরে সবুজ চাটনি ও তেঁতুল-খেজুরের চাটনি ছড়িয়ে দিন। সব শেষে উপর থেকে ঝুড়িভাজা ছড়িয়ে পরিবেশন করুন।

দেখতে রঙিন, খেতে টক-ঝাল-মিষ্টি—দীপাবলির পার্টিতে অতিথিদের মন জয় করতে এই চাট কাপ হতে পারে দারুণ একটি পদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *