Malda: 'তুলে নিয়ে গিয়ে নগ্ন করে ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হবে', হুমকি বিজেপি নেত্রীকে! ভয়ঙ্কর অভিযোগ মালদহে - Bengali News | Malda bjp leader claims, she is getting threat from TMC for revealing an allegation - 24 Ghanta Bangla News
Home

Malda: ‘তুলে নিয়ে গিয়ে নগ্ন করে ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হবে’, হুমকি বিজেপি নেত্রীকে! ভয়ঙ্কর অভিযোগ মালদহে – Bengali News | Malda bjp leader claims, she is getting threat from TMC for revealing an allegation

মালদহ: জোর করে দেবোত্তর সম্পত্তি কেড়ে নিয়ে পার্টি অফিস করেছে তৃণমূল। দিন কয়েক আগে এমনই অভিযোগ সামনে আসে। আর সংবাদমাধ্যমের সামনে সেই অভিযোগ তোলায় এক বিজেপি নেত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি! এমনই অভিযোগ উঠেছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। মালদহের ঘটনা। শুধু ওই মহিলা নেত্রীকেই নয়, আরও এক মহিলাকেও একইভাবে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

পঞ্চায়েতের ওই বিজেপি সদস্যার দাবি, তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ভিডিয়ো ভাইরাল করা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। দেবোত্তর সম্পত্তি জোর করে দখল করে তৃণমূল পার্টি অফিস তৈরি করায় প্রতিবাদ করেন ওই মহিলারা।

অভিযোগ, ২৪ বিঘার লক্ষ্মীনারায়ণ জিউ দেবোত্তর সম্পত্তি দখল করে নেয় বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী। সেখানে তৃণমূল পার্টি অফিস তৈরি করে দেয়। বাধা দিতে গেলে হামলা হুমকির মুখে পড়তে হয়। এরপরেও পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে খুনের হুমকি দেওয়া হয় প্রকাশ্যে। এমনই এক হুমকির ভিডিয়ো সামনে এসেছে। মহিলারা এলাকায় পুজো ও সংকীর্তন করতে গেলে হামলার মুখেও পড়তে হয় বলে অভিযোগ। এরপর পুজো বন্ধ হয়ে যায়। এলাকায় সমাজ বিরোধীদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে।

সম্প্রতি TV9 নাইন বাংলায় এই খবর সম্প্রচারিত হয়েছিল। তারপর আবারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যাকে তুলে নিয়ে গিয়ে দেবোত্তর জায়গার পুকুরে চুবিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে বিবস্ত্র করে সেই ভিডিয়ো ভাইরাল করা হবে বলে হুমকি দেওয়া হয়। অভিযোগ ওঠে এলাকার তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন এবং সক্রিয় তৃণমূলকর্মী কৃষ্ণ মন্ডলের বিরুদ্ধে।

মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন অভিযুক্ত নেতা বিশ্বজিৎ সেন। তাঁর দাবি, বিজেপি মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। বিডিও অনিরুদ্ধ ঘোষ বলেন, অভিযোগের কথা শুনলাম। বিষয়টা খতিয়ে দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *