জাহাজ কিনবে ইন্ডিয়ান অয়েল
পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং হরমুজ প্রণালীকে ঘিরে জাহাজ চলাচলে অনিশ্চয়তার প্রভাব পড়েছে ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। ইতিমধ্যেই বেড়েছে পণ্য পরিবহণের খরচ। এ ছাড়াও যুদ্ধের ঝুঁকির জন্য চড়েছে বিমার প্রিমিয়ামও। এমন পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপরে নিজেদের নিয়ন্ত্রণ আরও মজবুত করতে অপরিশোধিত তেল ও রান্নার গ্যাস পরিবহণের জাহাজ কেনার পরিকল্পনা করেছেন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) কর্তৃপক্ষ। কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে দেশেই জাহাজ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছেন তাঁরা।