ঐতিহ্যবাহী ফাটাকেষ্টর কালীপুজোয় ভোগের হেঁশেলের ছবিটা কেমন?
উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের ঐতিহাসিক ফাটাকেষ্টর কালীপুজোয় কেমন থাকে ভোগের হেঁশেলের ছবি? সুবিশাল তামার ডেকচিতে কাঠের আগুনে খাঁটি ঘিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি থেকে শুরু করে পাঁচ কড়াই ভাজা, লাবড়া ও ক্ষীরের পায়েসের রাজকীয় আয়োজন। বংশপরম্পরায় কীভাবে বজায় রাখা হয়েছে এই শুচিশুদ্ধ রন্ধন ঐতিহ্য? ফাটাকেষ্টর পুজোর পাকশালার এক্সক্লুসিভ দৃশ্য ও ভোগ রান্নার অন্দরমহল সরাসরি দেখুন ‘এই সময়’-এর পর্দায়।