একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, আরিন খুশিকে কাছে টেনে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। দু’জনের মুখেই ছিল হাসি। শুধু একসঙ্গে ছবি তোলাই নয়, মাধুরী ও শ্রীরাম নেনের সঙ্গেও পোজ দিয়েছেন তাঁরা। ফলে পার্টির ছবি প্রকাশ্যে আসতেই আরিনের ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা।