‘এ তো পুরো বাবা’, দীর্ঘ ৮ মাস পর ছেলের মুখ দেখালেন জিৎ – Bengali News | Actor jeet finally reveals his sons face, have a look
দীর্ঘ ৮ মাস পর ছেলের মুখ দেখালেন জিৎ
মেয়ে নভন্যার জন্মের ১১ বছর পর গত বছর ১৬ অক্টোবর ফের বাবা হয়েছিল টলিউড সুপারস্টার জিৎ। যদিও এই কয়মাস জিৎ ভক্তদের অপেক্ষার মধ্যে দিয়েই যেতে হয়েছে। ছেলের ছবি শেয়ার করতে দেখা যায়নি বাবাকে। এমনকি মা মোহনাও কার্যত কুলুপ এঁটেছিলেন। তবে তাঁদের ছবি ব্যুমেরাং ভাল ফল করতেই আট মাসের প্রতীক্ষার হল অবসান। অবশেষে ছেলের মুখ দেখালেন মদনানি পরিবার। একই সঙ্গে দুনিয়ার সঙ্গে আলাপ করিয়ে দিলেন ছোট্ট রোনভের। ছেলে ও গোটা পরিবারের সঙ্গে ছবি শেয়ার কর জিৎ লেখেন, “এই দিনটাকে আরও বিশেষ করে তুলছি। গোটা দুনিয়ার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট সোনা রোনাভের সঙ্গে।
রোনাভের ছবি দেখে জিৎ ভক্তদের ঘুম উড়েছে। হবে নাই বা কেন? একবাক্যে সবাই বলছেন, “এ তো হুবহু বাবা”। বয়স আট মাস কিন্তু ইতিমধ্যেই পোজ দিয়ে ছবি তুলতে শিখে গিয়েছে সে।