Suvendu Adhikari on Potato Farming: বাজারে আলুর দাম কমে গেলেও চাষিদের চিন্তা নেই, গাড়ির খরচ নিয়েও বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari's big announcement on potato farmers in Hooghly - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari on Potato Farming: বাজারে আলুর দাম কমে গেলেও চাষিদের চিন্তা নেই, গাড়ির খরচ নিয়েও বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari’s big announcement on potato farmers in Hooghly

Spread the love

আলুচাষিদের জন্য বড় ঘোষণাImage Credit: TV9 Bangla

পুরশুড়া: খরচ বাড়ে, কিন্তু দাম মেলে না। বস্তায় বস্তায় বিপুল ক্ষতি সামাল দিতে হিমশিম খেতে হয় আলুচাষিদের (Potato Farmers)। চাষ থেকে গাড়ির ভাড়া, যা খরচ হয়, তাতে লাভের মুখ দেখতে পাননা বলে কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলু রফতানি আটকে যাওয়ায় প্রবল ক্ষুব্ধ হন কৃষকরা। অনেক আশা নিয়ে নতুন সরকারের মুখের দিকে তাকিয়ে ছিলেন তাঁরা। বৃহস্পতিবার হুগলি জেলায় গিয়ে সেই আলুচাষিদের জন্য একের পর এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন হুগলির পুরশুড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলুচাষিদের উপর অত্যাচার করা হয়েছে। আলুর গাড়ি সীমান্তে আটকে দেওয়া হয়েছে। পুলিশকে নির্দেশ দিয়ে আলুচাষিদের বিপন্ন করা হয়েছে।” তাঁর দাবি, দিনের পর দিন সারের কালোবাজারি হয়েছে, আলুচাষিরা উচিৎ মূল্য পাননি। এবার থেকে কোনও আলুর গাড়ি কেউ বর্ডারে আটকাবে না বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *