মাধ্যমিকের প্রস্তুতিতে ৩৫০০ পড়ুয়ার মক টেস্ট, শেষ পরীক্ষা রামনগরে - 24 Ghanta Bangla News
Home

মাধ্যমিকের প্রস্তুতিতে ৩৫০০ পড়ুয়ার মক টেস্ট, শেষ পরীক্ষা রামনগরে

Spread the love


পূর্ব মেদিনীপুর: মাধ্যমিক ২০২৭ (Madhyamik 2027) পরীক্ষার্থীদের প্রস্তুতি যাচাই এবং আত্মবিশ্বাস বাড়াতে বিধান শিশু উদ্যানের উদ্যোগে আয়োজিত মক টেস্টের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হল রামনগর রাও…

পূর্ব মেদিনীপুর: মাধ্যমিক ২০২৭ (Madhyamik 2027) পরীক্ষার্থীদের প্রস্তুতি যাচাই এবং আত্মবিশ্বাস বাড়াতে বিধান শিশু উদ্যানের উদ্যোগে আয়োজিত মক টেস্টের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হল রামনগর রাও হাই স্কুল কেন্দ্রে। গত ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই পরীক্ষায় রাজ্যের ৫২টি কেন্দ্রে প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

রামনগর কেন্দ্রে এলাকার ১০টি বিদ্যালয়ের মোট ৪২ জন ছাত্রছাত্রী এই মক টেস্টে অংশ নেয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সেন্টার ইনচার্জ বিদ্যাসাগর মাহাত এই তথ্য জানিয়েছেন।

১৪ বছর ধরে পরীক্ষার্থীদের পাশে বিধান শিশু উদ্যান

গত ১৪ বছর ধরে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য এই উদ্যোগ চালিয়ে আসছে বিধান শিশু উদ্যান। শুধু মক টেস্ট নেওয়াই নয়, পরীক্ষার পর পড়ুয়াদের উত্তরপত্র মূল্যায়ন, নমুনা উত্তর সরবরাহ এবং অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও ব্যবস্থা করা হয়।

সম্পূর্ণ মাধ্যমিক পরীক্ষার পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে উপকৃত হচ্ছে পড়ুয়ারা। একই সঙ্গে পরীক্ষার আগে নিজেদের প্রস্তুতির ঘাটতি বুঝতে পারছেন তারা। এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও অভিভাবকরাও।

আগামী ২৫ ডিসেম্বর থেকে দ্বিতীয় মক টেস্ট

এদিন রামনগর রাও হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল। এই উদ্যোগের জন্য সেন্টার ইনচার্জ বিদ্যাসাগর মাহাত, ইনভিজিলেটর বিশ্ববন্ধু কর, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিধান শিশু উদ্যানকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের মক টেস্ট। ইতিমধ্যেই পরীক্ষার ফর্ম ফিলাপের কাজ শুরু হয়েছে। ফলে মাধ্যমিক ২০২৭-এর আগে আরও একবার নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ পাবে পরীক্ষার্থীরা।

The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *