ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর অভিযোগে দায়ের ২৪০ FIR
শীতকালে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ফলে যাতে দূষণের পরিমাণ বেড়ে না যায়, তা নিশ্চিত করতে পাঞ্জাবে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। ইতিমধ্যেই পাঞ্জাবের তরন তারনে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর অভিযোগে ২৪০টি FIR দায়ের করা হয়েছে। এর পাশাপাশি, ১২ লক্ষ টাকারও বেশি জরিমানা বাবদ আদায় করা হয়েছে বলে খবর প্রশাসন সূত্রে। এ ছাড়াও, যে জমিগুলিতে বেআইনি ভাবে ফসলের নাড়া পোড়ানো হয়েছে, সেগুলিকে রেড মার্কিং করা হয়েছে বলেও জানিয়েছেন জেলার ভূমি রাজস্ব বিভাগের আধিকারিকরা।