Maha Shivratri 2026: মহাদেবের এই মন্ত্রগুলি একবার জপ করে দেখুন, ফল পাবেন হাতেনাতে - Bengali News | Chant these mantras of Lord Shiva once, you will get results instantly on Maha Shivratri 2026 - 24 Ghanta Bangla News
Home

Maha Shivratri 2026: মহাদেবের এই মন্ত্রগুলি একবার জপ করে দেখুন, ফল পাবেন হাতেনাতে – Bengali News | Chant these mantras of Lord Shiva once, you will get results instantly on Maha Shivratri 2026

Spread the love

শিবের কোন মন্ত্র জপে কী উপকার?Image Credit: AI Generated

রবিবার মহা-শিবরাত্রী। তার আগে জানুন শিবের কোন মন্ত্র পাঠ করলে ফল মেলে ম্যাজিকের মতো। মূলত, ২৮ বার বা ১০৮ বার মন্ত্র জপ করলে পূরণ হলে সকল মনের কামনা। অনেকে বলে থাকেন, শিবের মন্ত্রপাঠে দূর হয় সকল রোগ। হয় আর্থিক উন্নতি। সব কাজ হয় সফল। কিন্তু কীভাবে এই মন্ত্র জপ করলে মিলবে ফলাফল? অনেকেই কিন্তু সেটা জানেন না। একনজরে সবটা জেনে নেওয়া যাক।

মহাপুরাণগুলির মতো অন্যতম হল শিবপুরাণ। এই পুরাণে মহাদেবের জ্যোতির্লিঙ্গের মাহাত্ম বর্ণনা করা হয়েছে। এমনকী এই পুরাণে মহাদেব সম্পর্কিত কাহিনী বর্ণিত হয়েছে। শিব দেবাতাদেরও উপাস্য হওয়ায় তাঁর নাম মহাদেব। খুব সামান্য পুজোর আয়োজনে তিনি তুষ্ঠ হয়। সামান্য একটা বেলপাতাতেও মহাদেব তুষ্ঠ। আর সেখানেই উল্লেখিত মহাদেবের এইসব মন্ত্রে আছে অবাক করা ঐশ্বরিক ক্ষমতা।

মহাদেবের কোন মন্ত্রের কী কাজ? কখন জপ করবেন?

পরিবারের সকলের সুস্বাস্থ্যের জন্য পাঠ করুনওঁ নমঃ শিবায়’

উপকারিতা– এই মন্ত্র জপ করলে শরীর স্বাস্থ্য ভাল থাকে। অসুখ থেকে মুক্তি মেলে।

কীভাবে পাঠ করবেন? স্নান করার পর খালি গায়ে ২৮ বা ১০৮ বার জপ করতে পারেন। ভক্তিভাবে পাঠ করলে ফল হাতেনাতে নিজেই বুঝতে পারবেন। খুব ভাল হয় যদি রুদ্রাক্ষ স্পর্শ করে এই মন্ত্র পাঠ করেন।

মনের যে কোনও ইচ্ছা পূরণে– ‘ওঁম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ’

উপকারিতা-এটা রুদ্র মন্ত্র। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্ত্র পাঠে মনের সব ইচ্ছা পূরণ হয়।

কীভাবে পাঠ করবেন? রাতে ঘুমোনোর আগে ভাল করে হাত-মুখ ধুয়ে এই মন্ত্র ১০৮ বার বা ২৮ বার পাঠ করতে হবে।

আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে- ‘ওমঃ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়ৎ’

কীভাবে পাঠ করবেন? তিনবেলা এই মন্ত্র জপ করুন। ঘুম থেকে উঠে বিছানায় থাকা অবস্থায়, স্নান করে উঠে আর রাতে ঘুমোনোর আগে। অন্তত ২৮ বার মন্ত্র জপ করতে হবে।

দীর্ঘ আয়ুর জন্য মহামত্যুঞ্জয় মন্ত্র- ওঁম ত্র্যম্বকম যজামহে, সুগন্ধীম পুষ্টিভার্ধনাম, উর্বারুকমিব বন্ধানন, মৃত্যোর্মুক্ষীয় মাহমৃতাৎ’

কীভাবে পাঠ করবেন? এটি অত্যন্ত কার্যকরী। প্রতি সোমবার এই মন্ত্রী বাড়ির শিবলিঙ্গের সামনে পাঠ করলে ফল মিলবে ম্যাজিকের মতো।

রুদ্রাক্ষ মহাদেবের প্রিয়। তিনি নিজে রুদ্রাক্ষ ধারণ করেন। তাই মন্ত্রপাঠে রুদ্রাক্ষ থাকলে ফল পাবেনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *