two couple-কেদারতালে জোড়া দেহ উদ্ধার, উদ্বেগ বাড়ছে বাঁকুড়ায়
উত্তরাখণ্ডে নিখোঁজ হওয়া এই আট জনের মধ্যে রয়েছেন বাঁকুড়ার পাঁচ বন্ধু— রিন্টু মণ্ডল, তাপস বাউড়ি, রতন ঘোষ, উদয় ঘোষ ও মনোজ খাওয়াস। রিন্টু, তাপস, রতন ও উদয়ের বাড়ি বাঁকুড়া-২ ব্লকের আঁচুড়ি শালবনি গ্রামে এবং মনোজ এই ব্লকেরই কেশরা গ্রামের বাসিন্দা। ২৩ থেকে ৪০ বছর বয়সি এই পাঁচ বন্ধু অবিবাহিত। রিন্টু ও তাপস স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করেন। বাবার চায়ের দোকানে তাঁকে সাহায্য করেন রতন। উদয় বড়জোড়ার একটি কারখানায় কর্মরত। মনোজ প্রোমোটিংয়ের কাজ করেন।