ভারত-পাকিস্তান সীমান্তের রেল লাইনে আচমকা বিস্ফোরণ
ভারত-পাকিস্তান সীমান্তের রেল লাইনে আচমকা বিস্ফোরণ। মঙ্গলবার রাতে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে অনুপগড়-সুরতগড় রেল লাইনে ঘটনাটি ঘটে। বিস্ফোরণের ঠিক আগেই যাত্রিবাহী ট্রেন অনুপগড়-ভাটিন্ডাগামী এক্সপ্রেস ওই রেল লাইন পার করেছিল। অল্পের জন্য রক্ষা পান ট্রেনের শত শত যাত্রী। সূত্রের খবর, এই এক্সপ্রেস ট্রেনেই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল বলে অনুমান। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন। ভেঙে পড়েছে লাইনের নীচে থাকা সিমেন্টের স্তম্ভ। ঘটনার জেরে আপাতত অনুপগড় ও সুরতগড়ের মধ্যে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। বড়সড় নাশকতার আশঙ্কা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের পাশাপাশি তদন্তে নেমেছে সন্ত্রাসদমন শাখা (ATS)।
বিস্তারিত আসছে…