এ বছর কখন কার্তিক অমাবস্যা শুরু? কালীপুজো হবে কোন সময়ে? জানুন শ্যামাপুজোর নির্ঘণ্ট
জোরকদমে চলছে শ্যামাপুজোর প্রস্তুতি। পাড়ায় পাড়ায় প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষের পথে। শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত উদ্যোক্তারা। কুমোরটুলিতেও ব্যস্ততা তুঙ্গে। আলোর উৎসবে মেতে ওঠার আগে পুজোর তিথি ও নির্ঘণ্ট জেনে নিতে আগ্রহী মা কালীর ভক্তরা। অনেকেই পুজোর দিন উপোস করে সারারাত জেগে থাকেন। জেনে নেওয়া যাক কবে কালীপুজো ও কখন থেকে অমাবস্যা তিথি শুরু। কখন পুজোর শুভ মুহূর্ত?